আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে তার আগ মুহূর্তে ইরানের পরমাণু আলোচক একথা বললেন। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে। এবারের সংলাপে ইরানের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।
আলী বাকেরি কানি বলেন, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের সদিচ্ছার প্রমাণ দিতে হবে যে, ২০১৫ সালে পরমাণু সমঝোতায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা মেনে চলতে প্রস্তুত।
কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানি আলোচক। গতকাল (সোমবার) তার ওই সাক্ষাৎকার আল-জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আলী বাকেরি আরো বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এর কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করেছিল এবং তার আলোকে এখনই পরমাণু কর্মসূচিতে কোন সীমাবদ্ধতা আরোপ করবে না তেহরান। তিনি বলেন, আমেরিকা হচ্ছে একমাত্র পক্ষ যারা এই সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব লংঘন করেছে এবং তাদেরকেই প্রমাণ দিতে হবে যে, তারা এই সমঝোতা মেনে চলতে প্রস্তুত রয়েছে।#
342/